
প্রতিশ্রুতি
নির্জনতায় বসে
আঁকি স্বপ্নের নিপুণ চারুলতা ।
হাওয়ারা উচ্ছল
কথারা অনর্গল
জলে ভাঙ্গে প্রতিচ্ছবি আমাদের ।
আতপ্ত দুপুরে ,
জলেরা স্থির দীঘির বুকেতে যেমন
নিস্তব্ধতায় স্থির সময়েরা ।
মগ্নতা ভেঙ্গে বললে আসি !
একটিই শব্দ প্রতিধ্বনি তোলে দিকে দিকে
আমূল নাড়া দেয় অস্তিত্বে
কেঁপে ওঠে কি প্রকৃতিও ?
চোখের কোলে টলমল জল ।
চকিতে আঁধার এলো কি ! অবেলায়
ঝড় এলো বুঝি ?
দূরে কোথাও ডাকে বিরহী ডাহুক !
প্রগার দৃষ্টিতে দৃষ্টি রাখি
সেখানে বিরহ নেই শুধু প্রতিশ্রুতি
সন্ধায় যেমন থাকে আগামীর অঙ্গিকার !!
কাশবনে খেলে উজানি হাওয়া
সুবর্ণরেখার তীরে নীলাম্বরী নাচে মৃদঙ্গের তালে
লুটেরা বাতাসে ঢেউ খেলে, জোনাক জ্বলা
চোখে, পাললিক মনভুমে মাতম
ধ্যানমগ্ন সারস চমকে বিদেশী বনিকের হাঁকে
দু চোখে নীলাভ হাওয়ার ঝিলিক
দুপুরের নির্জনতা চৌচির করে
ডেকে ওঠে বিরহী ডাহুক
বীণ হয়ে বাজে অশ্রুত সুর
খেয়ালী মনে করে তোলপার
সাঁঝের আঁধার নামে মন্দিরে ঘন্টা ধ্বনি
বাজে, এখনো হয়নি সময় পূজারীর
চোখের কোলে মেঘ জমে কান্নার ঝিলিক
সকরুণ বাজে সমর্পনের সুর
সুদীর্ঘ প্রতীক্ষার হবে অবসান
আসবে রক্ততিলক কপালে আর্য যুবক !
চোখ ঘুম কেটে গেছে সহস্র বছর অগণন বকুলের ভিড়ে
ঠিক খুঁজে নেবো ভালবাসার মিহিন পাপড়ি ।।
ঢাকা ।
ফারহানা খানম
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন