.jpg)
“ চিরন্তন প্রেম ”
খুব ভালো করেই জানো-
তোমার প্রতিদিনের চলাফেরা আমার নখদর্পণে
কখন কি চাও,
কখন কি বলতে চাও-
সব কিছুই বুঝতে পারি অনায়াসে ;
তাই তোমাকে ছেড়ে থাকি নিশ্চিন্ত,
যেখানে খুশি... যতদূর খুশি চলে যাও...
জানি ফিরবে আমার কাছেই !
এবার পূজোয় দিয়েছো অষ্টমী উপহার,
সারাদিনের প্রতিটি ক্ষণ- দ্বিধাহীন করেছো উৎসর্গ;
চমকে দিয়েছো নতুনত্ত উপহারে...
তোমার হাত ধরে মণ্ডপ ঘোরা ঠাকুর দেখা,
ফুচকা আলুকাবলি ঝালমুড়ি কতকিছু...
বেশ লাগে তোমার উচ্ছলতা সহজবোধ,
বিশ্বাস উপচায়- চিরস্থায়ী ভালোবাসায়;
জানি ডাকলেই আসবে যেখানেই থাকো না কেন,
যখন খুশি যেমন খুশি কাছে টানি আন্তরিক;
এক ডাকে ছুটে আসো সবকিছু ফেলে,
যেন অপেক্ষায় থাকো প্রিয় আহ্বান;
অবাক চোখে চেয়ে দেখা চিরন্তন প্রেম !!!
দেরাদুন ।
সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
tomar kobita pore khub valo laglo Porna. aro lekho emon onek kobita.
উত্তরমুছুনচিরন্তন প্রেম চিররন্তন থাক....এই আশা করি....তোর কবিতা আমার হৃদয়ের কবিতা....পর্ণা.....
উত্তরমুছুনকাকু