আসমা






মেঘের আশে

স্বপনের দ্বারে বৃষ্টি হয়
থৈ থৈ ভেসে য়ায়
মনের উঠোন,
কই ডাকলে নাতো !
বলেছিলে বানভাসি বাদলে
ডেকে নেবে কাছে ....
কি ছিলো ছলনা ?
প্রতিদিন দেই জানালায় উঁকি
পাশে বয়ে যায় পথ আপন গতিতে,
আজ সেই শার্সিতে কেবলি আমার মুখ ভাসে আরশির মতো ।
চোখের বারান্দায় তোমার ছায়ার আলপনা
দৌড়ে বেড়ায় খেলা করে আপনমনে ।
মেঘে ঢাকে ভালবাসার নীলাকাশ;
ছলনা দিয়ে ভোলায় আঁখি,
বৃষ্টি নামে অঝোরে তবুও
খুঁজে পাইনা জল !
তবুও পুরোনো কোন ভুলে যাওয়া সুরের মতো
বকে যাওয়া মনে মনে,
চেয়ে থাকি দ্বারের পানে
আমায় ভুলে যাওয়া পথিক যদি
আসে ফিরে মেঘের মনে ।


ঢাকা ।

আসমা আসমা Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.