শামীম পারভেজ






তুমি অমর হয়ে থাকো আমার অন্তরে

মনের রঙ তুলিতে এঁকে রেখেছি তোমার সুন্দর ছবিটা,
কারো অধিকার নেই সেটা দেখার ,
ওরা দেখলে তোমার প্রতি নজর পড়ে যাবে,
তোমার রঙ্গিন রূপ নষ্ট হয়ে যাবে ।
মুঠো হাতে গাল রেখে
অন্তর নয়নে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার পানে,
আমার অবসর মুহুর্ত কাটে এভাবেই।
আমি কা'কে এঁকেছি
সেটা শুধু সে-ই বলতে পারবে।
আমি জানি সে বলবেনা
কারন তার সাহসের অভাব ।
আমিও বলবোনা
কারন কিছু হিংস্র প্রাণী তাকে ছোঁবল দিতে পারে ।
হে আমার প্রিয় রূপবতী
তুমি নিরাপদে থাকো আমার হৃদয়ে,
এ জীবনে তোমার সাথে দেখা না হলেও
পরকালে অবশ্যই দেখা হবে নিঃশ্চিত ,
তুমি অমর হয়ে থাকো আমার অন্তরে ।


ঢাকা ।

শামীম পারভেজ  শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.