মোহাম্মদ আন্ওয়ারুল কবীর






গ্রন্থিহীন সম্পর্ক

জটিলাংকে মানব প্রায়শ:ই
অস্তিত্বের সংকট -
সম্পর্ক নিরূপণে উদাসীন বাউল ।

বোবা বৃক্ষ বলেনি কখনো
তবু নিশ্চিত বৃন্তচ্যূত ফুলের কষ্টে
শোকাচ্ছন্ন ভূমিপুত্র।

কী অবলীলায় বললে তুমি -
'গুডবাই, তুমি তোমার পথ দেখ, আমি আমার পথ দেখছি।'
গ্রন্থি-ছিন্ন জলবৎ তরলং।

সভ্যতার চাকায় ভোগবাদ কর্ষণ
ছিন্নমূল তুমি আমি গ্রন্থিহীন
একেকটি বিচ্ছিন্ন দ্বীপ।

ঢাকা ।


মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.