
নিষ্পাপ চাওয়া
আদৌ কি তুমি অনেক দূরে ?
মন ডুকরোয় , চায় প্রানের স্নিগ্ধ আঁচ - উত্তাপ
অশান্ত আজ খননে শান্ত আমিকে ।
একবার ফিরে চাও -
যন্ত্রণা আর অভিমান , অভিমান থেকে ক্ষোভ
ক্ষোভ থেকে ব্যথা , ব্যথার থেকেই
উগরে দাও উপশম, পরম পরশে আমাতে -
অন্তহীন ভালোবাসার বোধে
অভিজ্ঞান থেকে অনুভব –
মুখো মুখি আমি তোমাতে ।
কলকাতা ।
সুদেষ্ণা চ্যাটার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন