
“ আমার একটু ঘুম দরকার ”
আমার একটু ঘুম দরকার,
নীরব নিশ্চিন্ত একটানা ঘুম...
আমার একটু শান্তি দরকার,
নিরিবিলি শ্মশানের শান্তি...
প্রয়োজনে কফিনবন্দি হতে চাই,
তবুও নিরবচ্ছিন্ন একাকীত্ব চাই !
আমার অনুসন্ধানি চোখদুটোকে-
কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাই !
নগ্ন কলমটাকে-
কিছুদিনের জন্য কবরে পাঠাতে চাই !
পরিবর্তে,
আমার একটু ঘুম দরকার,
সবকিছু ভুলে -
নীরব নিশ্চিন্ত একটানা ঘুম...
দেরাদুন ।
সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Khub sundor porna
উত্তরমুছুনএখানে এসে মতামত দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সুপর্না।
মুছুনঘুম যদি একটু বিশ্রাম হয় তবে ঠিক....কলমকে কবরে পাঠানোর দরকার নেই...পর্ণা...
উত্তরমুছুনকাকু