সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )






“ আমার একটু ঘুম দরকার ” 


আমার একটু ঘুম দরকার,
নীরব নিশ্চিন্ত একটানা ঘুম...

আমার একটু শান্তি দরকার,
নিরিবিলি শ্মশানের শান্তি...

প্রয়োজনে কফিনবন্দি হতে চাই,
তবুও নিরবচ্ছিন্ন একাকীত্ব চাই !

আমার অনুসন্ধানি চোখদুটোকে-
কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাই !

নগ্ন  কলমটাকে-
কিছুদিনের জন্য কবরে পাঠাতে চাই !

পরিবর্তে,
আমার একটু ঘুম দরকার,
সবকিছু ভুলে -
নীরব নিশ্চিন্ত একটানা ঘুম...

দেরাদুন ।

সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা ) সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা ) Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

৩টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. এখানে এসে মতামত দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সুপর্না।

      মুছুন
  2. ঘুম যদি একটু বিশ্রাম হয় তবে ঠিক....কলমকে কবরে পাঠানোর দরকার নেই...পর্ণা...

    কাকু

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.