
শুভাগমন !তুমি কি আসবে
বলব যেদিন
শিরীষ গাছের তলে ,
যাযাবর মন ,
বলা তো যায় না
কখন যাবে সে চলে !
তুমি কি আসবে
নাও ভাসায়ে
অমৃত উৎস স্থলে --
মেঘ গুলো রাজি
খসে খসে পড়ে
তোমাকে ভেজাবে বলে !
কলকাতা ।
সুদেষ্ণা চ্যাটার্জী
Reviewed by
Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন