
আলোর উত্সবে শান্তি !
মা দূর্গা !
জগতময় মঙ্গলবারতা ছড়িয়ে গেছেন,
শারদীয় শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত ধরণী.
কুয়াশা মুছে, দূর থেকে সঙ্খপ্রলয়
চারিদিক জুড়ে আলোকিত !
সকলের জন্য অনন্য প্রাপ্তি,
দীপাবলীর আলোয় উত্সবে শান্তি !
দুঃখীজনে সান্তনা দাও,
অসহায়ের পাশে হাত বাড়াও.
দীপান্বিতা, দিপালিকা অথবা সুখ্সুপ্তিকা !
এ যেন সন্ধ্যাতারার সাথে
আকাশ-প্রদীপে সুখের আলোকবর্তিকা !
জগত্জুরে লক্ষ্মীদেবী শান্তির নীহারিকা !
মঙ্গল-আলোকে জগত সেজেছে,
আলোর উত্সবে শান্তি নেমেছে.
সকলের তরে, ভেদাভেদ ভুলে -
ধর্ম, জাত , বর্ণ , গোত্র - একসাথে মিলে
বছর জুড়ে বন্ধুতায় থাকি,
আলোর উত্সবে সকলের হৃদয়ে
অনন্য শান্তির প্রাপ্তি !
দেশ হতে দেশান্তরে -
জীবন ব্যস্ততায়, ক্লান্ত অবসরে
দেহে মনে ক্ষনিকের শান্তি.
এ যেন পুরোনো সব ধুয়ে-মুছে,
সকল শত্রুতা ভুলে গিয়ে,
অতীতের দুঃখ, অভিমান মেনে নিয়ে
শান্তিময় আগামীর প্রত্যয় !
আলোর দেবী দর্শনে,
হৃদয় ও আত্মার কথোপকথনে,
জগত্জুড়ে শান্তি বার্তা বর্ষণে,
সুন্দর হোক জীবন, শান্তি মননে !
ভারত মহাসাগর হতে -
প্রশান্ত, আটলান্টিক, বঙ্গোপসাগর পেরিয়ে
হিমালয়ের দেশে দেশে
আকাশে, বাতাসে - প্রান্তর ঘুরে শেষে
স্মৃতিময় যুগ যুগ ধরে,
আলোর উত্সবে শান্তি !
এ যেন হৃদয়ে প্রতিজ্ঞা - বিশ্বশান্তি !
দেবীর আশীর্বাদে - জগত জুড়ে.
সন্তুষ্টি ও কৃতজ্ঞতা সৃষ্টিকর্তায় চীরকাল.
জীবন-মৃত্যুর প্রান্তে শান্তি !
আলোর উত্সবে শান্তি !
জাকির হোসেন
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন