মামনি দত্ত




আমাদেরও উত্সব

আলোর মালায় চুঁইয়ে পড়ছে সুখের রোশনাই,
পার্বনী তবুও উত্তর খোঁজে অনালোকিত পর্বে,
ক্ষুদ্র পরিসরের আড়ালে ফুটেছে মানানসই ভেদ,
রক্তের বিনিময়ে ফালাফালা গোটা অনুচ্ছেদ!!
আলজিহ্বার ত্বরনে হোমানল দাউদাউ করে
গিলে নিচ্ছে অশুচির ভেঙে যাওয়া কাঠামো,
ছড়িয়ে থাকা অশুদ্ধি জীবন এক মুঠো সূর্যে মেটায় ভুখ,
সেই আলোর প্রতি দানায় কালিকা মায়ের মুখ!!!

কলকাতা ।




মামনি দত্ত মামনি দত্ত Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.