ইন্দ্রাণী সরকার









চিরসত্যের অনুসন্ধানে 

ধীরে ধীরে নক্ষত্রলোকে উজ্জ্বল
তারকাসমূহের জ্যোতির্ময় প্রকাশ |
সৃষ্টির আদি রহস্য উন্মোচনে ব্যাপৃত মনন
এক নক্ষত্রলোক থেকে অন্য নক্ষত্রলোকে ধায় |
চিরসত্যের স্বরূপ অনুধাবনের অনন্ত প্রয়াস |
কোমলতার প্রতিমূর্তি কলঙ্কিনী চন্দ্রমা
সীমিত মাধ্যকর্ষণ শক্তিতে পরিপূর্ণা |
সূর্যের আলোয় আলোকিতা অধরা মাধুরী
মুদ্রিত নয়নতারায় যোগিনীসম রূপলাবণ্য |
অনন্তলোকের যাত্রীর কারণে উন্মোচিত গৃহদ্বারে
পরিপূর্ণতায় পরিতৃপ্ত আত্মাসমূহের সহাবস্থান |
সুখসাগরে দ্রবীভূত পৃথিবীর মনুষ্যজাতির
প্রশ্ন থেকে যায় এই চিরাচরিত সত্য উদঘাটনে ||.



ভিক্ষা পাত্র 

নিস্তব্ধ আকাশে কার ছায়া দেখি !
যেন যুগ যুগান্তের শোষিত প্রাণীরা
ভিড় করে থাকে নিদারুন হতাশে |
চাঁদের কলঙ্ক মুছে দেয় কিছু চাদরে
ঢাকা শুভ্র বলাকার ইচ্ছেমতি ডানা |
জ্যোত্স্না গলে তরল ফেনা রাশি
উছলে পড়ে সফেন ঢেউয়ের মতো
পৃথিবীর বুকে দিক থেকে দিগন্তরে |
ওগো কে আছে গো দরজা খোলো
বন্ধ করে রেখো না আর মনের অর্গল |
আসতে দাও সফেন শুভ্র ফেনিল চন্দ্রিমা
তোমার ওই কাজল কালো চোখের পরে |
চোখ খুলে দেখো সেই অতিথি আজ
তোমার দ্বারে ভিক্ষা মাগে করুনা মাগে |
ফিরিয়ে দিও না তারে আজ শুধু হাতে
উজাড় করে দাও সকল ভালোবাসা
তার শুধু একটি করুন ক্ষুদ্র ভিক্ষাপাত্রে
আজ এই এক নির্জন অমলিন শুভ রাত্রে ||


হাওড়া , কলকাতা ।


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.