
কথা
রূপকথাতে চুপকথাতে কথার কথকতা,
কথার কথা জুড়ে আজব মাদকতা,
কথার পরে কথা সাজাই,শূণ্য থেকে শুরু,
যতই সাজাই মন ভরে না,লঘু কিংবা গুরু।
কথকলিতে ফুলকলিতে করছে কানাকানি,
চাঁদের আলোয় কথারা দেয় তারাদের হাতছানি,
কত কথা জমা আছে নদীর বুকটি জুড়ে,
শুনতে কি পাও কানটি পেতে ছলাৎছলাৎ সুরে!
কান্না হাসি,কথার রাশি,ঢেউ এর মত দোলে,
সুখ দুঃখের কথাগুলো বুকেতে ঝড় তোলে।
ভালোবাসা কথায় সাজে সমস্ত মন জুড়ে,
প্রজাপতির মত যেন হাওয়ায় যাবে উড়ে,
কথা বলি নিজের সাথে,কথায় ভোলে মন
কথাকলি কন্যা আমি, চুপ থাকবো কতক্ষন!
কথার আমি কথার তুমি,কথার কথা নয়।
এককথাতেই কথকতা,মনের পরিচয়।।
কলকাতা ।
অভিলাষা দাশগুপ্তা আদক
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন