অরুদ্ধ সকাল

ব্যবধান এক বড় আয়না
ফুরিয়ে এলো উৎসবের আমেজ
আমার শার্টের কলারে ভীড় করেছে লজ্জা এসে
তোমার ঠোঁটে এখনও দামী লিপস্টিকের বিদ্রুপ।
একটি দিনের ঈদ চলে গেলে পরে-
সেই দামী সময় এসে ব্যবধানের হাতে ব্যাগ ধরিয়ে দেয় রোজকার মতো
যাদের কাছে বিশেষ কোন দিন নেই, সিদ্ধ ডাল-আলু-চালের মতো জীবন।
তারাও হেসে বলে-কি হবে মেখে উৎসবের রঙ?
তোমার জানালা ডানায় স্মৃতিবিস্মৃতির স্লাইড শো
আমার ভাঙ্গা ঘরে ফ্রি-তে মিলছে চাদের পানাহার।

সেই কবে, শৈশবে; বুঝেছিলাম ব্যবধান এক বড় আয়না, পৃথিবী সেরা!
পড়েছিলাম কবি রজনীকান্তের কবিতায়-

“আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কতো কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে”



শহরে হঠাৎ আলো বিক্রি হচ্ছে...

শহরে হঠাৎ আলো বিক্রি হচ্ছে বিবেকের মতো,
অবিরত রক্ত বৃষ্টির মতো হৃদয় থেকে ঝরছে।
চলে যাচ্ছে উৎসবের দিন;
পুনরায় নাগরিক দেনায় ছেয়ে যাচ্ছে দৈন্যের দেয়াল।
হতে পারে এটা একটা অসুখ!

আমি তবুও ঠোঁট চেপে বলছি ভালো আছি,
তুমিও কি পারবে সত্যি করে বলতে, ভালো আছো কি-না?
নাকি ভালো থাকতে না পারাটাও এক অসুখ!




অরুদ্ধ সকাল অরুদ্ধ সকাল Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.