ফারহানা খানম






ঝরা পাতা


কেন উড়ে এলি
শুকনো পাতা! প্রতিবন্ধকতা
বুঝিস না যখন তখন
মড়মড় শব্দ ভাঙ্গিস। মিলনসংকেত
জানিস না। সজোরে
আঘাত করিস অস্থিরতা।
একটু অপেক্ষা করতে পারিস
না দুজনেইতো
শুকিয়ে গেছি। নিরাশার
পিঙ্গল বাটিতে
অদৃষ্ট একই পাতা।
আর একটু পড়ে থাক।
ঝড়ের হাওয়ায় বৃষ্টি এলেই
মৃত্যু পাবে নিরবতা।


ঢাকা।


ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.