ঊষসী ভট্টাচার্য







তোমায় সুনীল...

ট্রামের চাকার তলায় যখন,
তোমার আমার সশব্দ দৃষ্টিপাত
চাপা পড়েছে বারংবার,
যখন তোমার চোখ আর কবিতার প্রতি অক্ষর শুধিয়েছে,
'নীরা অসুখ সারলো?
নীরা আজ ভালো আছো তো?'
তখন আমি বলিনি একটা কথাও,
তোমার পাবলিশর থেকে
পাগল ভক্ত,
সবাই আমার চুল থেকে নখ সবই জেনেছে,
আর তুমি এক পা,দু পা এগিয়ে,
নীরা কে আরও আরও 'নীরা' করে,
গড়তে চেয়েছ...
নীরা কেন বনলতা সেন, বা
লাবন্য হয়নি...
তা জানার কোনো আগ্রহই হয়নি তোমার পাঠকের ।
তারা শুধু আঁচড় কামড় খাওয়া ,উদাসীন
আর এক পাগল প্রেমিকের নীরাকেই বুকে টেনেছে ।
আজ তাহলে সব এত পাথর কেন হোলো?
কেন আজ সবাই বলছে, "নেই,নেই নীরার প্রেমিক নেই"
কেন তাদের চেঁচিয়ে বলছো না,
"আছে,আছে... নীরা আছে... তাই সুনীল ও ... ..."
সুনিল,তুমি যে আমার মধ্যেই বাঁচো, এটা বলার জন্য ফিরবে?
শুধু একটি বার ফিরবে???



বেনিমাধবের চিঠি...


মালতিবালার সেই কালো মেয়ে তুমি,
কাপুরুষ পালিয়ে আসার প্রেম মানেই তো আমি,
সেই ষোলো আজ এখন তুমি বত্রিশ,
সঙের সারে নুইয়ে পড়া এখন আমার একচল্লিশ,
অনেক তোমার কাব্য গাথা,অনেক তোমার অভিমান,
জানতে চেয়েছ মেয়ে কখনো কোন পাথরে আমার স্থান?
তখন তোমার ভরযুবতি বোন,
আমার তখন বেকার জীবন,পালিয়ে পাওয়া গলির কোণ,
রাত্তিরেতে মায়ের কান্না বাবার শুধু আর্তনাদ,
ভাবনি মেয়ে পালিয়ে যাওয়ার মাঝেই ছিল এক রাজত্ব ঘোর বিষাদ,
যে আলকে সূর্য ভেবে বুকে আগুন জ্বালিয়েছিলে,
জানো না সেই ভুল ভাবনায় কত ছবি ই পুরিয়ে দিলে,
গোবেচারা ডিগ্রি ঘাড়ে নায়ক হতে পারিনি,
তাই তো মেয়ে তোর সাথে ব্রিজের ধারে আর যাইনি ।
এতই যদি মিথ্যে সবি, এতই যদি অভিনয়,
বুকের মাঝে তবে কেন তোর নামেরই রক্ত ক্ষয় ? !

কলকাতা ।


ঊষসী ভট্টাচার্য ঊষসী ভট্টাচার্য Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.