
আমার কবিতা
যা কিছু চোখে দেখি,
শব্দেতে লিখে রাখি।
অথবা যা ভাবি মনে,
একাকী অলসক্ষনে,
অর্থ তার কি যে ছাই,
ভুলেও না ভেবে পাই,
তবু কালো আখরে,
বাড়ে তারা বহরে।
কল্পনা ভাষা পায়,
কাব্যের আঙ্গিনায়।
ভাবনারা লেখা থাকে,
দূরে থেকে পিছু ডাকে।
শব্দের হাতছানি,
কবিতার কায়াখানি,
ক্ষণিকের বারতায়,
সেজে ওঠে কবিতায়।
কলকাতা ।
অভিলাষা দাশ গুপ্তা
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন