মায়া দাশ গুপ্তা








পরিচয়

বৃক্ষ আমি, পরিচয় মোর ফলে।
আগ্রহান্বিত নই আমি মোর বংশ পরিচয়ে।
বীজের অন্বেষণে মোর স্বপ্নিল দৃষ্টি হয় আবর্তিত,
ফলের প্রকোষ্ঠে যে আছে নিদ্রিত।
আমার আমিত্ব আছ যাহাতে সুপ্ত।
ধরনীর বুকে যবে ঘোষিত হয় তার আগমন বার্তা,
মুহূর্তের অনাবিল আনন্দে আমি হই আত্মহারা।
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।
আমার সকল অভিলাষ “অভিলাষা”তে হয় সিক্ত,
আমার সল ভালো মন্দ কামনা বাসনায় সে হয় সম্পৃক্ত।
দু’হাতের অঞ্জলিতে বুকের কাছে নিয়ে,
তার কানের কাছে মুখ নামিয়ে বলি,
“ওরে,তুই ছিলি, তুই আছিস, তুই থাকবি”।।



( প্রথম মাতামহী হওয়ার অভূতপূর্ব আনন্দে নবজাতিকা দৌহিত্রীকে আশীর্বাণী )


কলকাতা ।

মায়া দাশ গুপ্তা মায়া দাশ গুপ্তা Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.