
তুমি থাক অনন্তকাল
দুষ্প্রাপ্য ও অনাবিল হাসিতে
প্রকৃতির উদ্ভাসিত জ্যোতির্ময় আলোতে
তুমি হও আলোকিত ।
প্রকৃতির এই উত্তাল উচ্ছলতার মাঝে
তোমার এই শান্ত সৌম মুখয়ব
আমাকে করলো ব্যাকুল ।।
কপাল তোল ,
সুখগুলো লুকিয়ে আছে
তোমার রেশম কালো চুলের ভাঁজে ।
যুগল ভুরুর মাঝে ,
রক্তাভাব জ্বল জ্বল করে
চোখ দুটো বলে যাচ্ছে
না বলা সে কথাগুলো ।
উজ্জল নাসিকা আর
ঠোঁটের ,
পৌরুষদীপ্ত হাসির ছটা
অধর বয়ে দিয়েছে ।
আর তা আমায় ছুঁয়ে গেল ।
তাই তোমার গলদেশে
চুম্বন একে ,
তোমার বুকের মাঝে
আকুল হয়ে ,
নিজেকে করলাম বিলীন ।
তুমি থাক অনন্তকাল
আমার হৃদয়ে ।
ঢাকা ।
তাসলীমা খানম
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন