শামীম পারভেজ







আমরা জন্মেছি ----- স্বাধীন দেশে আমৃত্যু আগুনেই পুড়তে 


আমরা জন্মেছি ----- আলো পেয়েও অন্ধকারে থাকতে
আমরা জন্মেছি ----- খাবারের মাঝে ক্ষুধার্ত থাকতে
আমরা জন্মেছি ----- বড় বড় অট্টালিকা দেখতে
আমরা জন্মেছি ----- ভাংগাচোরা বস্তিতে বাসবাস করতে
আমরা জন্মেছি ----- বেকারত্বের অভিশাপে ভুগতে
আমরা জন্মেছি ----- ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে
আমরা জন্মেছি ----- মুর্খতার আগুনে সারা জীবন জ্বলতে
আমরা জন্মেছি ----- মুখ বন্ধ , পারবোনা কিছু বলতে
আমরা জন্মেছি ----- আগুনে পুড়ে পুড়ে কয়লা হয়ে মরতে
আমরা জন্মেছি ----- এসিডের জ্বলনে ব্যাথায় চিৎকার করতে
আমরা জন্মেছি ----- স্বাধীন দেশে অশান্তি দেখতে
আমরা জন্মেছি ----- স্বাধীন হয়েও পরাধীন হয়ে থাকতে
আমরা জন্মেছি ----- চুনোপুঠি নেতাদের কঠিন বাক্য শুনতে
আমরা জন্মেছি ----- খাদ্য আগুন দেখতে
আমরা জন্মেছি ----- বাধ্য হয়ে রাস্তায় আগুন জ্বালাতে
আমরা জন্মেছি ----- বন্দুকের গুলির আগুনে লুটে পড়তে
আমরা জন্মেছি ----- স্বাধীন দেশে আমৃত্যু আগুনেই পুড়তে ।




তবেই হৃদয় হয় সুখময় 


হৃদয় বেড়ায় হৃদয় মাঝে
তাজা হৃদয় হৃদয় খুঁজে
হৃদয় দিবে উজার করে
ভালবাসবে হৃদয় বুঝে ।
হাত বাড়ালেই পায়না হৃদয়
হৃদয় পাওয়া সহজ নয়
হৃদয় পেতে থাকবেনা ভয়
হৃদয় পেতে শ্রম দিতে হয় ।
হৃদয় হাতের মুয়া নয়
পেলেই তা করবে জয়
প্রকৃত হৃদয় পেতে হয়
তবেই হৃদয় হয় সুখময় ।



ঢাকা।

শামীম পারভেজ  শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.