
অধরা নীড় !!
( সুহৃদ অশ্রু সমীপে )
এখনো স্পষ্ট সেই আঠেরো
শাখা প্রশাখার রক্তিম পলাশ
ক্রমশঃ বেড়ে ওঠা আমার লজ্জা,
অঙ্গের ঢেউ তোলা নীল সমুদ্র
গুন গুনিয়ে যাওয়া গোধূলির ধূসরতা ।
আমার উদ্দেলিত অবয়বে ভেসে ওঠা
যৌবনের প্রারম্ভিক উদিত ছটা
শিউরে ওঠা কৃত্তিমতার বীজ বপন,
আবৃত বক্ষ থেকে নালী বেঁয়ে নাভি‘র গহ্বর
সহসা মুখিয়ে ওঠা বিনিদ্র সমুদ্র মন্থন ।
চোখের দৃশ্যায়নে আজও সেই নীলাম্বরী আকাশ
উন্মুক্ত সামিয়ানায় সাজানো এক শুক্রবার
লিঙ্গের বৈষম্যে , হবো আজ বাস্তুচ্যুত আমি,
হবো পরাধীন , সম্মুখে পালঙ্কে রঙ মাখা যুবরাজ
বিলিয়ে দেব সাজানো অহংকারের ভুমি ।
ক্রমশ ঘনিয়ে আসা , তীব্র শরীরী মোচনের মধুরাত
মিলিয়ে যাওয়া রোশনাই ,নিভু নিভু আলোয় এগিয়ে আসা
নতুন ঠিকানা ,
মুণ্ডু উপড়ানো লাল গোলাপেরা আমাকে শিহরিত করে
সমগ্র নৈশ’তায় , রঙ চং মাখা মুখের দস্যিপনা ।
অতপর , রবির কিরনে আলতো চোখে দেখি
লেতিয়ে পড়া উন্মুক্ত আপন বক্ষদ্বার
হা -করে তাকিয়ে আমার সোহাগের সম্ভ্রতা,
সমগ্র ঘর জুড়ে , আমার দেহ মুড়ে, ছড়িয়ে ছিটিয়ে
কামনা দংশনের হিল্লোতা ।
এই হিল্লোতায় বাদ সাদে অলিন্দের চিলতে ঘরে দুমড়ে যাওয়া
এক চিলতে ফটো ফ্রেম - ফ্রেমে বাঁধা
গত রাতের সোহাগী মানুষ ,
সাথে পূর্বে প্রনয়নি ইলা । জানা হলো , অনাদ্র জরায়ু ইলা
বংশের মাণে আমায় জ্বালাতে হবে নব্য পিদ্দিম , যেন হাওয়াই রঙিন ফানুস ।
আমার শিক্ষা আমার দীক্ষা ,
যেন বোবা কান্না ধরে
বংশের পিদ্দিমে বাতি জ্বালাইবার তরে - গৃহ বন্দি আমি ,
মাটির উর্বরতায় চলে অধিবেত্তার অনাসৃষ্টি
ঘোষিত প্রতি প্রহরে ধর্ষিত জরায়ু ভূমি ।
প্রবঞ্চকে ভরা অদৃষ্ট লিপি আমার
ওরা থাকে তক্কে – তক্কে,
গর্ভের শিশু ওর সম লিঙ্গ হলে
ধন্য হবে রঙ মাখা মুখ
হবে জীবন রক্ষে ।
লিঙ্গের বৈষম্যে সেই ভূমিহীন আমি
যেন , জন্মান্ধ ক্ষীণ অতিথি,
ঘর হারিয়ে - ঘর বানানো , যেন -
আবহমান কালের অসঙ্গতি ।
এমনই একদিন প্রসবিত আমার
সদ্যজাত ফুটফুটে অপরাজিতা ,
কন্যা প্রসবে বিমূখ ওরা
অস্বীকৃত শ্রেণী স্বত্বা ।
কাঁদে বুক - কাঁদে প্রান
পাওয়া অপরাজিতা , নীরব অভিমান,
পাওয়া প্রহার –
থুবড়ে পড়া সুখের অভিযান ।
প্রহরে আজও চলে যাওয়া এক গোধুলি
গোধূলির দিগন্ত বেঁয়ে নামা অস্তিমিত সূর্য
সূর্যের নিভু নিভু ম্রিয়মান ছটায় নীড়ে ফেরা পাখি,
কল্লোলিত খুন সুটিতে আকাশে লাল সিঁদুর মেঘ
আমার হারিয়ে যাওয়া শৈশব, চলে যাওয়া কৈশোর
অধরা নীড় ! আর হারানো স্মৃতি শক্তির উঁকি ।
উত্তরবঙ্গ ।
প্রিয়দীপ
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
darun dada... darun...
উত্তরমুছুনভালো লাগা রইলো দাদা।
উত্তরমুছুনস্পর্শ করে গেলেন কবি । জীবন্ত ।।
উত্তরমুছুন