.jpg)
“ আরও গভীর নিশীথে ”
আজ আবার খুঁচিয়ে রক্তাক্ত করেছো পুরানো স্মৃতি,
নিয়ে গেছো অতীতের পাতায়;
হারিয়ে ফেলেছি বলার মতো সব...সবকিছু...
বাকরুদ্ধ... হতবাক... অন্তঃসারশূন্য...
হাতের কাছে নেই কোন প্রমান,
যদিও তোমাকে বোঝানর দায়বদ্ধতা নেই একটুও;
তবু কেন পারিনা নিজেকে ক্ষমা করতে ?
কেন মন চাই জবাবদিহি ?
নিজের বিছানা, প্রিয় পাশবালিশ, সুগন্ধি ঘর...
কেমন যেন অচেনা আঁতুড়ঘর;
চারপাশে ছড়ানো বই... কবিতার খাতা...
কালো অক্ষরে লেখাগুলো- কেমন যেন হিজিবিজি
অচেনা সকাল... দিন... রাত্রি...
হুতুমের কর্কশ ডাক...
নিকষ গাড় অন্ধকার...
ডুবে যাই গভীরে...আরও গভীর নিশীথে;
প্রিয় আশ্রয় খুঁজি একান্ত কবিতায় !!!
(২৫.১০.২০১২)
“ আরও এক বিষণ্ণ দুপুর ”
আরও একবার বিষণ্ণ দুপুর একাকীত্ব
পূজোর বাজার বন্ধুবান্ধব উচ্ছ্বাস
ভুলে যাওয়া প্রিয়জনের গোপন ব্যথা
ক্ষতবিক্ষত হৃদয় গোপন ক্রন্দন !
হটাৎ SMS-এ সম্বিত ফেরে-
‘কি গো মন খারাপ নাকি?’
সংক্ষিপ্ত উত্তরে অভিমান ঝোরাই
অলস পাশ ফিরি একাকী বিছানায়
ভেংচি কাটে হতচ্ছাড়া ঘুম
হতাশ ছন্নছাড়া ছুটির দিন
বিকেল গড়িয়ে সন্ধ্যে...
আবার SMS... মোবাইলে তোমার মুখ ভেসে ওঠে-
‘একটু পরেই আসছি, কোথাও যেও না যেন’
আবার তোমাকে নতুন করে ভাবা শুরু
অনুভবে আলোড়ন অচেনা শরীর
অস্থির পায়চারী ঘরময়
ক্লান্ত অবসন্ন কখন ঘুমিয়ে পড়ি অজান্তে
অচেনা কলিংবেল... ডুপ্লিকেট চাবি
ঘুমঘোরে হারিয়ে ফেলি নূপুরের রিনঝিন
আলতো ছোঁয়ায় চেনা গন্ধে খুঁজে পাই প্রিয় তোমাকেই !!!
(১৯.১০.২০১২)
উত্তরাখণ্ড।
সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Khubi sundor porna.tomar lekha manei nikhut kobita.ja abeg a vora.
উত্তরমুছুনসুপর্না, অনেক কৃতজ্ঞতা জানাই তোমাকে বন্ধু-এখানে এসে কবিতা পড়ে মতামত দেবার জন্য।
মুছুনNice.2to kobita ei valo porna..
উত্তরমুছুনবুজু, তোমাকে আন্তরিক ধন্যবাদ।
মুছুনপর্ণা...তোর কবিতা খুবই মনোগ্রাহী, সবার অন্তরের কথা । সবার হৃদয় মাঝে চিরদিন বেঁচে থাক।
উত্তরমুছুনকাকু
কবিতার আশ্রয়ে , আলতো ছোঁয়ায় চেনা গন্ধে খুঁজে পাই প্রিয় তোমাকেই !!! সুন্দর দুটি লেখা ।
উত্তরমুছুনকাকু, এখানে এসে কবিতা পড়ে মতামত দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবেই কবিতার সঙ্গে থেকো।
উত্তরমুছুনদুটি লেখাই ভালো লাগলো -
উত্তরমুছুনমল্লিকা সেন, আপনাকে অজস্র ধন্যবাদ- আমার কবিতা পড়ার জন্য। অনেক খুশি হলাম। আন্তরিক ভালোবাসা রেখে গেলাম।
উত্তরমুছুনমল্লিকা সেন, এখানে এসে আমার কবিতা পড়া ওঁ ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। খুব খুশি হলাম। এইভাবে সঙ্গে থাকবেন- এই আশা রইল।
উত্তরমুছুনমল্লিকা সেন, এখানে এসে আমার কবিতা পড়া ও ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। খুব খুশি হলাম। এইভাবে সঙ্গে থাকবেন- এই আশা রইল।
উত্তরমুছুনমল্লিকা সেন, আপনাকে অজস্র ধন্যবাদ এখানে এসে আমার কবিতা পড়ে মতামত দেবার জন্য। অনেক উৎসাহ পেলাম। আশা করবো-এইভাবেই সঙ্গে থাকবেন। --- পর্ণা।
উত্তরমুছুন