
দুঃখিনী রাই
রাধিকার হৃদয় হয়েছে ব্যাকুল ,
বনমালীরে না হেরিয়া |
দুঃখিনী রাধিকা ফেরে পথে পথে
অঞ্চলে বদন ঢাকিয়া ||
তোমার দুঃখে পাষাণ ও যে কাঁদে
নয়নের বারি মেছো রে |
রসিক নাগর ফেরে ঘরে ঘরে
কেন তার লাগি কাঁদ রে ||
ওমা এ যে দেখি কানু বেহায়া
কোথা হতে এলো সহসা !
হাসিমুখখানি মিটিমিটি চায়
মনে দেয় কত ভরসা ||
আহা মরি মরি কী রূপমাধুরী
মুখ তুলে রাই চাহ আজ |
সম্মুখে দাঁড়ায়ে শ্যামচূড়ামণি
ভুলে যাও সব লোক লাজ ||
রাইকিশোরী মুখ তুলে চায়
শ্যামের হাতে ফোটা ফুল যেন |
নয়নের অঞ্জন অঙ্গের ভূষন
শ্যাম ছাড়া আর কে আছে এ হেন ||
ইন্দ্রাণী সরকার
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন