জাকির হোসেন








। সাইকেলে চড়ি।

কৈশোর থেকে সাইকেলে চড়ি
যৌবনে এসেও..সাইকেলে চড়ি.
কত-শত ভিনদেশে সাইকেল ঘোরে,
মনের খোরাক যেন , সাইকেলে চড়ে !
পরিবেশ ভালবাসি, ভালবাসি নির্মল সবুজ,
সজীব অক্সিজেন যেন, শান্তিময় আত্মার বুঝ !

সাইকেলে চড়ি !
শান্তির যাত্রা করি, বন্ধুত্ব গড়ি.
সময়ের সাথে গড়াগড়ি !
কখনও বাজার, কখনও ঘোরা -
সাইকেল তুমি কার ? এই নিয়ে জেরা !

নেই কোনো শব্দ-দূষণ,
অনেকেই মোরা পরিবেশ সচেতন !
শরীর মন সুস্থ করি,
এখনও আমি সাইকেলে চড়ি.

নেই কোনো অযথা ঝামেলা,
নেই অপেক্ষা বাসের কাফেলা,
এসো তবে সচেতনতা গড়ি,
সাইকেলে চড়ি, চল সাইকেলে চড়ি !

সাইকেল ঘোরে সার্কাসে
সাইকেল ঘোরে বিনোদন বাতাসে,
সাইকেল বসে কতো দেশে জাদুঘরে,
টেমস নদীর তীরে, নয়তো তা অগোচরে !

চলো তবে হৃদয়, সাইকেলে চড়ি
কবিতায় কবিতায়, বিশ্বশান্তি গড়ি !
সাইকেল স্মৃতি আজ বার্ধক্যে পড়ি,
বন্ধু তুমি চলো আজ, সাইকেলে চড়ি !
সাইকেলে চড়ি !


জাকির হোসেন জাকির হোসেন Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.