
। বিরুদ্ধ ।
চুপিসাড় রাতের খাঁজ
নেশা ঝিম নিশাচর
সুপ্তি কর্কশ স্নিগ্ধ
এককালীন একক আঁচড়...
বিভ্রম অত্যাশ্চর্য
সাবেকি প্রেম বনেদিয়ানায়
প্রেমের শাস্তি মোক্ষম
রুদ্ধশ্বাস সীমানায়...
অকেজো শ্বাসনালী হলেও
রন্ধ্রে রন্ধ্রে সুবাস
আলটপকা ছন্দপতন
রক্ত মাংসের নির্যাস...
দু’পয়সার চরিত্র মাতামাতি
ভিন্ন স্বাদ অনিদ্রা
কখন মেরুদণ্ডবিহীন
রাতের বিভঙ্গ মুদ্রা...
আক্রান্ত চাহিদার বালুরাশি
আলতো ভরসা উদযাপন
আড়ালে জল্পনা
পরস্পর সত্ত্বা স্থাপন।
। কলকাতা ।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন