শামীম পারভেজ









। আত্মার সান্নিধ্যে যারা ।

'আত্মার সান্নিধ্যে যারা 
কিভাবে থাকি তোমাকে ছাড়া
তোমার এত রূপ দেখে 
তাকিয়ে থাকি, হই আত্মহারা।

তোমার সদস্যরা দিচ্ছে উপহার
ছড়া কবিতা ছন্দে ছন্দে
আর আমরা পড়ছি মনের সুখে
সানন্দে আনন্দে ।

সবাই মিলে চলেছি সামনে 
শব্দের মিছিল হয়ে 
এ মিছিল রাস্তায় নয় 
চলছে মনে প্রাণে হৃদয়ে ।

এগিয়ে যাবে সবাই মিলে
অবদান রাখবে তারা 
থাকবে সুখে যুগে যুগে
আত্মার সান্নিধ্যে যারা ।





। তুমি হৃদয়ে থাকলে - হৃদয় পূর্নতা পায় ।


তুমি হৃদয়ে থাকলে - হৃদয় তাজা হয় ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় কথা কয় ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় ছন্দময় হয় ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় ব্যথিত নয় ।
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় সুখে থাকে ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় বারবার ডাকে ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় শান্তি পায় ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় ভালবেসে যায় ।
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় হয়না ক্ষত ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় হয়না নত ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় সাহস পায় ,
তুমি হৃদয়ে থাকলে - হৃদয় পূর্নতা পায় ।


। ঢাকা ।


শামীম পারভেজ  শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.