ঝিলিমিলি






রেল ষ্টেশনের তুমি 


রেল ষ্টেশনে তোমার আমার দেখা ,
গাড়ী হয়ে গেছিলো বিকলের ,
কি আশ্চর্যের এবং দুজনারই ।
বেশ আলাপে আলাপের ঘনিষ্ঠতায়
যেন ছিলামই কোনদিনের পড়শি ।
হায় , গাড়ী হল ঠিক,
চলে গেলে উল্টা পথের ঠিকানায় ।
জানালা দিয়ে যতদূর দেখা যায় দেখলে,
ক্রমশঃ কুয়াশায় ঢেকে গেল পৃথিবীর ,
মনেও জমে গেলো যেন কিছুটা বরফ ।
ধুধু অন্ধকারে সব একাকার,
তোমায় একবার দেখি ,
অন্তত একবার দেখা দাও -
চোখ ছল ছল করে সত্যিরা কাঁদে ,
বাদবাকী যাক না ভেসে অসত্যের তলে ।
অপরাধী আমি সমাজ নীতির চিত্তে ,
নানা কারণও হয়েছে দায় ,
চোখের পাপড়ি মেলার
নানান অন্তরায় ।


নিউজিল্যান্ড ।

ঝিলিমিলি ঝিলিমিলি Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.