অনন্যা ব্যানার্জী










লোনা জল 
~~~~~~~~


কোনো একদিন ভোরের শিশিরে ছুঁয়ে যাবে 
এক অদ্ভুত বিষণ্নতা ,
আলো আঁধারির দুর্বোধ্যতায় ।
সেদিন তুমি গ্রহণ করবে আমার অপূর্ণতা কে -
যে ভাবে বলতে চেয়েছিলাম তোমায় ভালোবাসি -
আজও  সযত্নে রেখেছি সঙ্গোপনে ।

যেদিন তুমি মেঘলা হাতে ছুঁয়ে দেবে আমার সেই অপূর্ণতা কে
সেদিন তোমার সামনে নতজানু হয়ে বসে
বিলিয়ে দেবো তোমার দেওয়া সকল পূর্ণতা কে
তোমার প্রেমের অসীমতায় --

আকাশ --
তোমার প্রেমের অনন্ত আকর্ষণে
আমি নিরুদ্বেগ মরালীর মত অপেক্ষা রত
অন্তরে দাবানলের আগুন নিয়ে -
ভিক্ষা পাত্র আজ তোমার দ্বারে -

এসো গ্রহণ কর আমায় সম্পর্কের বাঁধন না হয় নাই রইলো -
স্পর্শের অধীরতায় না হয় ছুঁয়ে যাবে তুমি
উষ্ণ লোনা জল বিস্বাদে --


হাওড়া 
♪♫•*¨*•.¸


অনন্যা ব্যানার্জী অনন্যা ব্যানার্জী Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.