
অতিক্রান্ত অন্য কিছু
~~~~~~~~~~~~~~~~~
অনুভূতির অপেক্ষায় নক্ষত্র
অতীত ঢেউ তোমার জন্য
এক বেহালার আত্মদান অন্য কারো কাছে
শুনেছিলে যেতে যেতে কিংবা
খোলা জানালায় কোন ,
এই সব প্রত্যাদেশ তার
যোগ্য কি তুমি ছিলে ?
মনে অনবরত অপেক্ষার বিক্ষেপ ছিল কিনা !
বহুদূর অগ্রসর প্রেম -
ক্রমবিকাশ উপলক্ষে জন্মের প্রস্তাবনা
দ্বিতীয়বার জন্ম দেবার অক্ষমতায়
ক্লান্ত প্রকৃতি ফিরিয়ে নেয় প্রেমিককে
আজ তাই প্রাচীনতম দুঃখ কাঁদে
ফলাতে না পারা ভালোবাসা ,
নেই স্হিতি কোথাও
অতিক্রান্ত হয়ে ওঠে নিজের চেয়েও
বেশী অন্য কিছু ।
বরিশাল
♪♫•*¨*•.¸¸
জিনাত জাহান খান
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন