
নীরব ভালবাসা
~~~~~~~~~~~~
তোমার দুঃখগুলোই
বুকের ভেতরেই আনাগুনা করে ,
একরাশ দীর্ঘশ্বাস ফেলে
কাঁদায় তোমায় বিষাদের অন্তর ।
দুঃখের রাজা তুমিই -
হারিয়ে ফেলেছো তোমার সমুদ্রের ঘ্রাণ ।
তুমি বিষণ্ণ মানব ।
অনন্তের পানে তাকাতেও ভুলে গেছো ,
হোঁচট খাও বার বার ,
স্বপ্নের সাথে দৃষ্টি বিনিময়ে জড়সড় তাই ।
নৈশব্দের সাথে মিতালী ,
যত অভিযোগ আছে মিলাও তাতেই ।
মিনতি করি তোমায় ,
তোমার অশ্রুজলের শপথ দিয়ে ,
তোমার নীরব সম্মতি ,
ছায়া ফেলেছে যা আমার চোখে -
তৃষ্ণার্ত ভালবাসারা
বহু দূরে ছেয়ে গেছে আবীরের রঙ হয়ে ।
তুমি আমি নীরব কেন ?
নিউজিল্যান্ড
♪♫•*¨*•.¸¸
ঝিলিমিলি
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন