তাসলিমা খানম






পাথর চেপে রাখবো বুকে 
~~~~~~~~~~~~~~~~~~~


কত না ফোঁটা ফুল বৃন্তেই ঝরে যায় 
সে দোষ কি বৃন্তের না প্রকৃতির 
আমি -তুমি এসে ছিলাম এক সাথে,
এক ছাদের নিচে না 
তবে অনেক কাছে । 

সকাল আর দিনে –রাত্রে কত কথা হত , 
না বলা কত কথায় থেমে যেতাম মাঝ পথে 
আমরা মনের বিশালতায় আকাশের রঙে 
নিজেদের রঙ্গিন করতাম !

তোমার সুদূরপ্রসারী ভাবনায় আমি অনেক মুগ্ধ হতাম 
অনেক অজানা ভয়ে শঙ্কা হত তোমাকে নিয়ে ।
তোমার স্নিগ্ধ কোমল স্বীকারুক্তি আমাকে ভাবাতো ।

নির্দ্বিধায় বলতে তার কথা ,ওর কথা , রাজনীতির কথা
গ্রামের মানুষের কথা ,পদ জনপদের কথা ,সাধারণ মানুষের জীবন যাত্রার কথা ।
তোমার সুপ্ত প্রকাশ বিকশিত হতে দেখে শঙ্কা হত ,
এই তুমি কি, সেই তুমি !!? 

তোমাকে দেখেছি সমুদ্রস্রানে , 
তোমাকে দেখেছি মেঠো পথে 
তোমার সাথে চলেছি হাজার হাজার ক্রোশ পথ... 
চলতে গিয়ে দেখেছি তোমার ধৈর্য ও 
সহনশীলতার বহিঃপ্রকাশ, 
তাই এই মুহূর্তে তোমার জন্য রেখে যাই প্রাণের আকুতি ! 

হে ! বন্ধু সম আমার ভাই আমার আত্মার আত্মা ,
এক বুক জ্বালায় আমি যখন পুড়ে পুড়ে নিজেকে করেছি অঙ্গার 
তার মাঝে শীতলতার পরশ নিয়ে তুমি আমায় করেছ সিক্ত 

তুমি শুধু আমার নয় , 
তুমি ছিলে মা, ও স্ত্রী –সন্তান প্রানের চেয়ে প্রিয় ভাইবোন ও নিকটতম, বন্ধুতম পিতৃতম অনেকের ই আপন জন ।
তার পরও তোমায় ডাকি , 
অবচেতন মনের গহীনে যে রয়েছ যে তুমি ,
ঐ যে তোমার বৃদ্ধ বাবা –মা তুমি যে ছিলে তাদের নয়নের মনি ।

ঐ যে দেখ তোমার সুনয়না “ সুলক্ষ্মী স্ত্রী ”। 
সন্তান বুকে নিয়ে এলোকেশী বিধবা বেস ধারন করেছে অংগে ,
যে নিটোল অংগ একদা সাজাতো তোমার জন্য 
তোমার কথা ভেবে নিজে হত পুলকিত ও আপ্লুত 
আর ভালবাসার সব রঙে নিজেকে করতো আবৃত ।

সেই তুমি নেই , নেই সেখানেও !! 
ক্যাবল ছুঁইয়ে যাওয়া আবেগ কথা বলে 
একান্তের কথা , সেই কথা ! 
বুকের হাড় –হাড্ডি ভেংগে কষ্ট কট - কট ,খট – খট করে বাজে ।
সেই তুমি তার তুমি 
আমাদের ভাই !
শেষ বলেও হয় না শেষ ! 
তাও করি শেষ 
পাথর চেপে রাখবো বুকে ।


ঢাকা
♪♫•*¨*•.¸¸


তাসলিমা খানম তাসলিমা খানম Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.