শামীম পারভেজ







কিভাবে কাটাবো জীবন সারা দিবা রাতি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সোনালী আঁশের অলংকারে সজ্জিত ,
রুপালি জ্যোৎস্নার আলোতে ঝলঝল জ্বলছে ,
গগনের তারাদের মিটিমিটি হাসি ,
জোনাকিরা আলো জ্বলে আনন্দেতে খেলছে ।

সবুজ কার্পেট মাঝে লালচে মিঠো পথ ,
এঁকে বেঁকে দূরে বহু দূরে সীমাহীন চলছে ,
পাতার মরমর আর বাতাসের শনশন শব্দ,
নদীর ঢেউ এর কলকল তান সুমধুর সুর তুলছে ।

রাখালের বাঁশির সুর , চাষিদের পল্লীগীতি,
বাউলের একতারায় সুর , ভাটিয়ালি গান,
হৃদয় মাঝে জাগে আনন্দের ঢেউ ,
তরোতাজা ও সতেজ হয়ে উঠে দেহ মন প্রাণ ।

কত সাজে সেজে সেজে দিচ্ছি দোলা মনে মনে ,
বিশ্ব মাঝে বেঁচে আছি হয়ে রুপোবতি ,
আমায় ছেড়ে কেন যাবে বলো ওপারেতে ,
কিভাবে কাটাবো জীবন সারা দিবা রাতি !


ঢাকা
♪♫•*¨*•.¸¸

শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.