
পারমানবিক ভালবাসা
~~~~~~~~~~~~~~
এখন আমার অনেক ক্লান্ত লাগে ...
বুঝি না প্রেমের রসায়ন এতোটা
রসকষহীন হয় কেন ?
ভালোবাসার মানে কি কষ্টের পথে
একাকী হেঁটে চলা ,
জমতে থাকা অভিমানে ?
আচ্ছা, ভালোবেসে ক'জন প্রেমিক
ছুঁয়েছে সুখের বলয়, বলো ?
সর্বোচ্চ তারা কবি হতে পেরেছে , প্রেমিক নয় !
কবিতার আগুনে প্রেমকে পুড়িয়ে
বিরহকে মাটি তলে ধাপা চাপা
দিতে চেয়েছে , পেরেছে কি তা করতে !
অপরূপা,
তুমি তো ভালো করেই জানো,-
দুটি পরমাণু একত্রিত হয়ে
সৃষ্টি হয় একটি অণু ।
আবার অণুদ্বয়
আকর্ষিত হয়ে জন্ম নেয় নতুন পদার্থে ।
প্রেমেও জিনিষটা ঠিক এমনই !
তুমি আর আমি মিলে জন্মায় প্রেম
আর আমাদের
দু'জনের প্রেমের প্রান্তরে জন্ম নেয়
নতুন জীবনের । ভাবি, আমি কেন
হলাম না হিলিয়াম ! তাকে তো নিবিড় বাঁধনে
জড়ায় না, কাছে টানে না কোন পরমাণু !
তবে কি সে এখনো ভালবাসতে শেখেনি !
সোডিয়াম পরমাণুর মতোই
কিছু পরমাণু
রূপ আড়াল করে,সুযোগ পেলেই ।
ধাঁধানো স্ফুতি ভরা চোখ তোমার -
আজ পরিবর্তনের
বান ডাকে ।
ডুকরে ওঠা ব্যাথা ছুঁয়ে দেয়,
আমার ঝলসানো হৃদয়ে ।
তবে কি আমি ভেবে নেবো,
তুমিও.... !
দুটি পারমাণবিক প্রেমকে এনে দেয়
গভীর নৈকট্য, রসায়নের প্রভাবক ... ।
দুটো অণু কাছে এনে নতুন জীবন
গড়ে ওঠে নিমিষেই।
অপরূপা,
তুমি কি জানো , আমার এই ভূমির গহীন
সাগরতলে ভালোবাসার আগ্নেয়গিরি
হতে লাভার বিচ্ছুরণ ঘটে-
নীরবে , নিভৃতে আর চোখের জলে ।
অপরূপা,
এমন কী ভুল প্রভাবক ছিল
তোমার - আমার প্রেমে ?
যার জন্যে শুরু করার আগেই,
নোঙর ফেলার আগেই -
থেমে গেল, স্তব্ধ হল এক জীবন।
চট্টগ্রাম
♪♫•*¨*•.¸¸
ইমেল নাঈম
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন