
সুকুমার রায়ের ১২৫ তম
জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা
“আবোল তাবোল”-কে শ্রদ্ধার্ঘ্য
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন-তখন”
প্লাস্টিকের হাতি পেলে করতে পারি আমিও অমন।
খুড়োর কলে নেইকো জল,ওটা গ্যাঁড়াকল,
আম জাম কাঁঠাল খাওয়ার পরিণামটাও ফল।
রামগরুরের ছানার মতো করতে পারি মুখের গড়ন,
ট্যাঁশগরুদের মতন যদি দেখি কারো ধরন-ধারন।
বড়বাবুর গোঁফ চুরি, মিথ্যাকথার নেইকো জুড়ি,
বড়বাবুর বরাবর-ই দাড়ি গোঁফের সঙ্গে আড়ি।
গঙ্গারামের গঙ্গাযাত্রার খবর রাখে কয়জনা?
কল্পনাতেই করলো বিয়ে এটাই ছিল জল্পনা।
বাবুরাম সাপুড়ে, ধরেছিল কেঁচো রে,
মিছে কথা বলে ছোঁড়া, পক্ক সে এঁচোড়ে।
পষ্ট দেখি দিনদুপুরে বেম্ভদত্যির ছানা,
খিলখিলিয়ে হাসছে যেন আহ্লাদে আটখানা।
নেড়া যে যায় বেলতলাতে দিনের মধ্যে পঁচিশবার,
যে গুনেছে বলতে পরি অঙ্কের জ্ঞান নেইকো তার।
পঁচিশটা তো বিজোড় সংখ্যা, হিসাব মেলে কেমনে,
নেড়া বোধহয় বসে আছে বেলতলাতেই দেখে নে।
কেউ ভেবো না এসব কথা বলছি আমি বানিয়ে,
নোটবইয়ে সব আছে লেখা, দেখতে পারো আনিয়ে।।
কলকাতা
♪♫•*¨*•.¸¸
মানস বিশ্বাস
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
ছোটো বেলায় যার লেখা পড়ে প্রথম ছড়ার প্রতি ভালোবাসা -- যার লেখা পড়ে বড়দের সামনে আবৃতি করে শোনানো সেই শ্রদ্ধ্যে কবি কে জানাই বিনম্র চিত্তে শ্রদ্ধা ।।
উত্তরমুছুন