
অধঃপতনের মুহূর্তে
~~~~~~~~~~~~~~~~~~~
তোমার লিপস্টিকে আমার মায়া মোহ ত্যাগ !
স্থানচ্যুত রাজনৈতিক মতাদর্শ বুকে রেখে
ডান বলো বাম বলো সাম্রাজ্যবাদী নেড়িকুত্তার
ন্যাজে পকটা বেঁধে আগুন জ্বালিয়ে রাজপথ টায়ার পোড়া
বাসের হেডলাইট ভাঙা বলো --
নেই , নেই নেই আমি নেই
আমাকে স্থান দাও , এক ঘটি জল দাও ফুরফুরে চাঁদ
সোনার নোলক বসন্ত দাও
ওসব বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী রাখো ।
রবীন্দ্র জয়ন্তী'তে উৎসব হবে ঘোষ আমবাগানে
বিয়ারের ক্যান আর খাসির মোচ্ছব
তোমার ফিগার , আহা , হুটখোলা ব্লাউজে মাইরি অনুস্কা শর্মা
জ্বলছে জ্বলছে , নিম্ন অঞ্চল জ্বলে গেল
শ্যালা দু'গ্যালন ইউরিন বেড়িয়ে , আঃ তৃপ্তি , তৃপ্তি ,
শিরদাঁড়া যেখানে শেষ
তারপর থেকে তোমার অন্ধকার রাজত্ব , দেবী দাও দাও
মন্ত্রগুপ্তি দাও , বশীকরণ করো -----
অনির্বাণ পর্বতে চরবার সখ গেল না , গেল না --
কত তপস্যায় পেয়েছি এই গোলটেবিল বৈঠকের অধিকার
টায়ার ক্ষয়ে গেছে সাইকেলের
জঙ্ঘার কালো তিল দ্যাখাও আমায়
কালো বিড়ালের মত তপস্বী করো
চণ্ডাশোক , চণ্ডাশোক
রাম রাজত্বের লোভ দেখিও না ।
আমার দেশ নেই , দেশের সীমারেখা নেই , ধর্ম নেই
শিককাবাব শুয়োরের মাংস দেশী সুঁড়িখানা ---
বাজী ধরেছি নিজের সাথে
আমার জয় - আমার পরাজয়
সাইরেন গাড়ির চোদ্দ পুরুষের মুখে থুঃথুঃ
মাংস দাও , নধর নধর থলথলে মাংস , চিতল হরিণী থেকে
রাজহংসী
রাতের কলা ভেঙ্গে পরুক তোমার শরীরের কারুকার্য ঘামে
তাপ উত্তাপ লীনতাপ ভেজা বিছানার গা বেয়ে
তামাম তোমার যুবতী ঘাম
আমাকে বিদগ্ধ করো নিমেষে ,
পুরুষাঙ্গের গোপনীয়তা অর্ধেক লোক পুষে রাখে নিজের কাছে নিজেই
আমার জন্মে কোন ছুঁৎমার্গ ছিল না
না ছিল বেড়ে ওঠার মধ্যে
না ঠোঁটের কষে কষে সেই সব উষ্ণতায়
তামাম আলো- আঁধার গল্প চাই শরীরের ।
বীতশোক নয় কোন প্রেমের ,
কতখানি মা কে চিনেছি যে তোমাকে চিনবো ,
কোন আক্ষেপ রেখে পাগলা জগাই এর মত মর্গে
বেয়ারিশ কুকুরের মত নম্বর প্লেট ঝোলাবো না
বাস্তিল পতনের দৃশ্য অদৃশ্য গরিলা ছায়া যুদ্ধের চিন্তন নেই যে
ইতিহাস চেনাবে আমায় ----------
ছেঁড়া ইতিহাসের পাতায় থাকুক সম্রাট সাম্রাজ্যবাদ
আমার হাপরেরটান শরীর সম্বন্ধীয়
শালুক চিনেছে শালুক
প্রেমের অধঃতনে এসো নারী
দেশ কাল সময় সমস্তই আপেক্ষিক , শরীর আপেক্ষিক হয়েও
রহস্য জানে , ডুবিয়ে দাও , আমাকে ডুবিয়ে দাও
জীবনের আক্ষেপ নেই
নেই সমাজনীতির আক্ষেপ
দৃশ ধাতু অনড় প্রত্যয় দিয়ে তোমরা আকাশ দ্যাখ গান লেখ সময়ের
রবি ঠাকুর ফুল চন্দনে একদিন মুখরিত থাকুক
আমাকে বঞ্চিত কোর না শরীর থেকে , রোগ দাও , রোগ দাও
উপশম ব্যতিরেকে
আমরা কেউ কাউকে চিনি না ,পাশাপাশি ঘানির গরু
একবিংশ শতকের প্রথম অধ্যায় ধরে ঘুরছি দু'জনে
আমি নিত্য পিশাচ সিদ্ধ পুরুষ
তুমি ডাকিনী বিদ্যায় পারদর্শিনী ,
আর আমাদের রক্ত খেয়ে খেয়ে ছুকড়ি থেকে বুড়ি
বয়সের দিকে ছুটছে পৃথিবী ।
কলকাতা
♪♫•*¨*•.¸¸
মৌমিতা মণ্ডল
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন