রত্নদীপা দে ঘোষ








পনেরো লাইন জ্যোৎস্না 
~~~~~~~~~~~~~~~~

চাঁদের ওয়ালপেপারে জ্যোৎস্নার কনভয় 
শ্বেতচন্দনে আঁকিবুকি জ্যোৎস্না ইশ্বরের স্বর 
ব্রজবালিকায় ঝমঝম জ্যোৎস্নার মঞ্জুরী 
কবির রেটিনায় ছড়ানো শব্দের জ্যোৎস্না 
একমাত্র পাখি জানে কোন বৃক্ষের কতখানি জ্যোৎস্না 
জ্যোৎস্নার শেষ দেখে উন্মাদ আদিমপুরুষ 
নদীর পিঠে সাদা হাঁসের ফলন্ত জ্যোৎস্না 
শহুরে ল্যাম্পপোস্টের পাশে দাঁড়ানো মফঃস্বলের জ্যোৎস্না 
জ্যোৎস্নার ভেতরের জ্যোৎস্না একগোছা লালন ফকির 
জ্যোৎস্না মৃত্যুর সতর্ক গাণ্ডীব 
একগলা জ্যোৎস্নায় ঝলসে ওঠে বারুদকলম 
আকাশের নাইট শো তে জ্যোৎস্নার মেহেদীকাশরঙ 
জ্যোৎস্নার অবৈধ সঙ্গমে নীল ধ্রুব নক্ষত্র 
ক্রুশকাঠ থেকে জ্যোৎস্না ঝরলো যীশুরাতে 
রাতের দেরাজ খুলে জ্যোৎস্না পান করে নিঘুম বেহালা~


কলকাতা 
¸.•*¨*•♫♪



রত্নদীপা দে ঘোষ  রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on অক্টোবর ১৩, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

  1. জ্যোৎস্নার বিমুগ্ধতায় পনেরো লাইনের জ্যোৎস্নার
    ঝর্ণায় অবগাহন করি হৃদ জ্যোৎস্নায়! খুব সপ্নীল লেখা!

    উত্তরমুছুন
  2. কবির দৃঢ় লেখনী মুগ্ধ করে।।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.