মৌ দাশগুপ্তা






প্রবোধ 
~~~~~~~


স্মৃতির শস্য ছড়িয়ে আছে 
স্বপ্ন যত মুখিয়ে আছে
কথাই শুধু মৌন হয়ে কাজের কথা বলছে না।

মনটা আমার ঘুমিয়ে আছে,
দৃষ্টিহারা আঁধার মাঝে
কাজলকালো চোখে তবু আশার আলো পড়ছে না।

লক্ষ্যহীন পথের মাঝে
ব্যস্ত থাকি শখের কাজে
মন তোলপাড় করেও তবু মনের হদিশ পাচ্ছি না।

আমার লেখায়, আমার কাজে,
ভুলে যাওয়া সুর যে বাজে,
হাজার সুখেও দুখের কথন ভুলতে কেন পারছি না।

বুকের ভিতরে,হিয়ার মাঝে
স্বপ্ন আমার আপনি সাজে,
যতই ভোলাই, বাহির আলোয় কিছুতেই সে আসছে না। 

হাতের মুঠোয় দুনিয়া আছে,
আমিই সেরা জগতমাঝে,
যতই বলি আমার আমি প্রবোধ যে আর মানছে না।


কলকাতা
¸.•*¨*•♫♪ 



মৌ দাশগুপ্তা  মৌ দাশগুপ্তা Reviewed by Pd on অক্টোবর ১৩, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

  1. ছন্দ সুরের মাতন লেগে
    মন মাধুরী উঠল জেগে!
    স্মৃতির রেখায় কবিতাখানি
    আর তো ধুসর হচ্ছে না!

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.