মৌমিতা মণ্ডল








মা ও আকাশ উজ্জ্বল পায়রা 
~~~~~~~~~~~~~~~~~~~~

১।

সম্ভবত , তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে পৃথিবীর
সব বে-নামি রঙ নাম পেয়েছিল , যে রঙ ডুবে ছিল 
গাঢ় সূচিঅভেদ্য অন্ধকারে - তাকে হাতে ধরলেই
রঙ খুলে গেল পাতা'র 

পৃথিবীর যেকোনো আদিম রঙের উৎপত্তিগত অভিভাবিকা 
তুমি - ভাবলেই হাতে তুলি পেন্সিল তুলেনিই 
তুলি থেকে ক্যানভাসে দু'চার ফোটা রঙ ঝরে পড়ে 
রঙের এই অপচয় ঘোচাতে পারিনি বলে , একদিন 
পৃথিবীর আদিমমত পিতা হয়ে উঠেও 
রঙ থেকে দূরে সরে যায় 

প্রভূত প্রাচীনকালে তুমি খুঁজে পেয়েছিলে রঙ ! সেই থেকে 
যে আমি পুরুষ সন্তান- যার কোনদিন রঙের অভাব হয়নি
সেও কি বুঝতে পারছে 
আসলে , রঙ তুমি উৎপাদন করেছ - 
আমরা সেই রঙের শুধু ধারক-বাহক


২।


মা আত্মহনন প্রিয় বলে খ্যাত ছিল না কোন কালেই 
বরং সমুদ্র এবং অতলের মধ্যে একটা 
নোঙ্গর ফেলতে চাইত , মা'য়ের পক্ষের ইতিহাসেও সেই লক্ষন
শুনিনি এমনকি বিবাগী বলে কেউ ঘর ছারেনি , এমনই সংসারী । 

কিন্তু , দাদা'টা আত্মহত্যা করলো একদিন ! 

বাবা'কে যক্ষ্মা খাবার পর থেকে দাদা'র আত্মহত্যা পর্যন্ত 
সময়ের সমৃদ্ধ পথে আমার বেড়ে ওঠা 
অনেকগুলো হাত ফস্কানো খেলায় ডিস্টিংশন পেয়ে যখন মাছি মারা কেরানীর
পদবীটুকু উহ্য রেখে ফসলের দিকে চেয়ে 
ফসল হতে চেয়েছিলাম , তখনও মা বিশ্বাস রেখেছি
জলহাওয়ার দিকে , 

এখন মা মায়ের থেকে , আমি আমার থেকে অনেক দূরে 
আর দু'জন অপচয় সময় নিয়ে বুঝেছি 
আত্মহত্যার ইতিহাস যে কোন সময় থেকেই শুরু হতে পারে । 


কলকাতা ¸.•*¨*•♫♪

মৌমিতা মণ্ডল মৌমিতা  মণ্ডল Reviewed by Pd on অক্টোবর ১৩, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.