দেবজিৎ দে

শব্দের মিছিল

■ পরম্পরা
 

ঊরে মরদ ঘুমাস ক্যেনে
ক্ষেতকে যাবিক ওঠ্,
বাবুর ক্ষেতি চষতি হলে
দিবিক তারে ভোট।
ক্ষিদ্যের জ্বালায় পুলাটা কাঁদেক
ভাত দিবিকলাই তারে!
পেইট বোঝেকলা মুনের ব্যাথা​
ভিকখা্ যা বাবুর দ্বারে।

মুরা ভাঙা ঘরে খুদের কুচা
আধসিদ্দা খাই,
মনে মুদের আগুন জ্বলে
উপায় কিছু লাই!
দেবজিৎ দে দেবজিৎ দে Reviewed by Pd on মে ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.