রাজলক্ষী দেবনাথ




২১শে ফেব্রুয়ারী

২১ মানেই ভাষায় গানে
অন্য মা কে পাওয়া ,
ভাই-বোনেদের রক্ত ঘামে
স্বাধীনতার গান গাওয়া।

২১ মানেই রক্তজ্জ্বল
পিচ ঢালা সেই গলি,
২১ মানেই ছাত্রদলের
আন্দোলনে গুলি।

২১ মানেই এই প্রভাতে
বাংলার জেগে ওঠা।
নাম না জানা স্বপ্ন ভিড়ে
হাজার কুঁড়ি ফোটা ।

২১মানেই আমার ভাষা
বাঙ্গালী আমার নাম,
ফেরী করে দিও অন্য দেশেতে
আমার এ পয়গাম।



রাজলক্ষী দেবনাথ রাজলক্ষী দেবনাথ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.