আসমা অধরা






পোষাকী ভব্যতায়


নগ্নতা, আজ অসহায়ত্বে নয়,
নগ্নতা, আজ ব্যাভিচারেও নয়
নগ্নতা, আজ অপত্য
পোষাকী
বিলাসিতার রন্ধ্রে রন্ধ্রে বিলাসিতার রূপ মাত্র !
তা'বলে নগ্নতা বসনেই কে বলে ?
তাদের আপাদ-মস্তক
স্বভাবে, কায়দায় আর
আধুনিকতায় ।
তেমন শহুরে নাই বা হলাম
না হয়ে অত্যাধুনিক ;
স্বকীয়তা টুকু গ্রাম্যই থেকে যাক !
আমি ছেলেবেলায় পুতুলকেও
শাড়ী পরিয়েছি ।

ঢাকা।





আসমা অধরা আসমা অধরা Reviewed by Pd on জানুয়ারি ০১, ২০১৩ Rating: 5

২টি মন্তব্য:

  1. চমৎকার। কবিতা ছোট হলেও বিষয়অনুষঙ্গ সুগভীর সুবিস্তৃত।'আমি ছেলেবেলায় পুতুলকেও/শাড়ী পরিয়েছি '।...অসাধারণ; শুভ কামনা রইল

    উত্তরমুছুন
  2. ছোট্ট কবিতা দারুণ বিশ্লেষণ ----

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.