
প্রলয়ঙ্করী ঝড়ে প্রণয়ের হোক শুরু
নিয়ে এসেছি এক মুঠো হতাশা
তৃষ্ণার্ত বুকে কয়েক ফোটা বৃষ্টি হব
অচেনা বন্দরে ভাঙ্গা তরীর নেই ঠাঁই
তাই চেনা বন্দরে ফেলেছি আজ নোঙ্গর!
নিদ্রা ভাঙ্গবো বলে বাড়িয়েছি হাত বহুবার
ফিরেছি প্রতিবার পরাজিত সৈনিকের মত
জ্যোৎস্নাহীন রাত্রি হতে চেয়েছি অনেক বার
গোপন রঙে সাজাতে রাধাকৃষ্ণের বৃন্দাবন!
ভেঙ্গে দাও! ভেঙ্গে দাও বাঁধ!
যন্ত্রণার গোপন নদীতে উঠুক জোয়ার!
মনের সব সংস্কার! প্লাবনে ভেসে যাক
চেয়ে দেখ ঐ মুচকি হাসে!
চির যৌবনা পূর্ণিমার চাঁদ!
সময়ের গহ্বরে বিলুপ্ত হয়ে হব না ইতিহাস
প্রলয়ঙ্করী ঝড়ে প্রণয়ের হোক শুরু
জীবন্ত মূর্তি হোক ক্ষত বিক্ষত
দেয়ালের ছবিকে পুষ্পাঞ্জলি দিয়ে কি লাভ।
ঘর এখন লাস কাটার মর্গ
জ্যোৎস্নার নীল চুম্বনে
গোলাপ পাপড়ি ঝরে
বিছানায় পিপড়ার সারি ।
ভ্রষ্ট পুরুষের কারসাজিতে
ঘর এখন লাস কাটার মর্গ
সতীচ্ছেদ হবে আজ!
অশ্রুহীন চোখে অগ্নি চাহনি
সবটুকু রঙ নিলাম শুষে
গোলাপের সবটুকু নির্যাসে
পিপাসু ঠোট চালায় লুণ্ঠন।
ছোঁয়ে দিয়ে পুড়বো আজ
সংসার শ্মশানে চিতার আগুনে
হতে চাই পরিশুদ্ধ
পোড়া মাংসের গন্ধে
দুরভিসন্ধি দৌড়ে পালাক।
আগুনে আগুনে ঘর্ষণ
শব্দহীন বিস্ফোরণ
হঠাৎ নামে বৃষ্টি!
অপ্রত্যাশিত তৃপ্তিতে
মহুয়ার গন্ধে উম্মাদ ।
চার দেয়ালের কাব্য
মাংস লোভীর কারুকাজে
ভূমি কর্ষণে অতৃপ্তির শীৎকার।
প্রেমহীন জীবন ভ্রষ্টাচার
খোঁপায় গোঁজা কেউটে
অকারণ ছড়ায় বিষ ।
লজ্জাবতী গুল্মের মত
স্পর্শেই আত্মসমর্পণ
চৈতালি মেঘে অনাহুত বৃষ্টি!
ঠোটে অস্ফুট চিৎকার
নৈকট্যের আহবান
নোনা স্বাদে পিপড়ার সারি ।
চারিদিকে অন্ধকার
ঘর এখন লাস কাটার মর্গ
সতীচ্ছদ হবে আজ!
ইচ্ছের হাতে হাতকড়া
সবটুকু ‘অতীত’ মাথা নত করে মেনে নিলাম
‘ফেরারি বসন্ত’কে করলাম রাহু মুক্ত
কান্না জড়িত স্পর্শকাতর বিষয় গুলো
সব বাধা অতিক্রম করে অনুভূতিকে ছুঁয়েছে।
যোগ্য ছিলাম কি ছিলাম না তা আপেক্ষিক
তাই বেহালার মত কেঁদে যাওয়াতেই সীমাবদ্ধ সুখ
ব্যর্থতার সব দায় একান্তই নিজের! মন্দ কি?
খোলা জানালায় জ্ঞানপাপীদের শুধুই সমালোচনা
বশীভূত হওয়া আলোচনা এখন উন্মুক্ত।
অগ্রসর প্রেম আচমকা নিশ্চল! নিস্তব্ধ চারিদিক!
অভিমানী প্রেমিককে প্রকৃতি অধিগ্রহণ করে
নোনা স্বাদে দ্বিতীয় জন্মের হয় অভিষেক
বিস্তৃতি লাভ করে সবুজ আরণ্য।
নিষ্ফলা বৃক্ষে বাহারি ফুল!সম্মিলনের বহিঃপ্রকাশ
কান্নারত ‘অতীত আঘাত’ এখন সময়ের কাঠগড়ায়
জেগে উঠে মনুষ্যত্ব! ‘স্থবির চাকা’ আগ্রহে ঘূর্ণায়মান
নিজেকে অতিক্রমের ব্যর্থ প্রচেষ্টায় অভিযুক্ত ‘প্রত্যাশা’
ইচ্ছের হাতে হাতকড়া আর একটি গোলাপ কলি!
ঢাকা ।
এ বি এম সোহেল রশিদ
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন