
আমার আমি
একাকীত্ব যখন আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায়,
জীবনের গলি থেকে রাজপথে,
সাফল্যময় আলোর জগত থেকে ক্লান্তিময় অন্ধকারে,
শীতার্ত নৈশজাতক চাঁদের সান্নিধ্য থেকে নিদাঘদগ্ধ সূর্য্যের আশ্রয়ে,
অসহাম আমি, আকাশের দিকে তাকিয়ে দু’হাত বাড়িয়ে বলি,
-“হে সূর্য্য , তুমি কি আমার বন্ধু হবে?”
গ্রীষ্মের তীব্র দাবানলে আমার সর্বাঙ্গ জ্বালিয়ে
সে বলে,”তোর বন্ধু তোর সাথেই আছে।“
তাকিয়ে দেখি মধ্যাহ্নের আমার ক্ষুদ্র ছায়াটি আমার দিকেই তাকিয়ে।
রাতের আকাশকে একই আর্তি নিয়ে প্রশ্ন করি,
-“ওগো রূপসী চাঁদ, তুমি কি আমার বন্ধু হবে?”
জোৎস্নার সোহাগে আমায় আলোকিত করে সে বলে,
-“ওরে পাগলী, বন্ধু যে তোর সাথেই আছে। পারিস নি কি চিনতে?“
তাকিয়ে দেখি জোৎস্নার আলোয়
আমার দীর্ঘ ছায়াটি আমার পাশেই দাঁড়িয়ে।
চীৎকার করে বলি, তোমাদের কথা আমি শুনেছি,
তোমাদের ভাষা আমি বুঝেছি,
আমিই আমার বন্ধু,আমি আমাতেই ব্যপ্ত,
আমি থেকেই আমার শুরু, আমিত্বেই আমি সমাপ্ত।।
কলকাতা।
মায়া দাশগুপ্তা
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
hi there attarsanniddhe.blogspot.com blogger found your site via yahoo but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have discovered website which offer to dramatically increase traffic to your blog http://massive-web-traffic.com they claim they managed to get close to 4000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my blog. Hope this helps :) They offer best services to increase website traffic at this website http://massive-web-traffic.com
উত্তরমুছুন