রেজা রহমান






মেঘ

চৌরাস্তায় জ্বলেনা একটু আলো
জনঅরণ্য তেপান্তরের মাঠে
হোঁচট খেয়ে মনটা যে মচকালে
কোন সে মেঘের দুচোখের চৌকাঠে!
যতদূর যাই মনটা বসেই থাকে
স্বপ্ন কি দেখে সারারাত জেগে জেগে
ওটা কিছু নয় কি করে বোঝাই তাকে
জলটা থাকেই কে যে বলে সব মেঘে!
মেঘ তাকে দেখে পালিয়ে বেড়ায় খুব
ভুলটি করেও ধারে কাছে ভেড়ে না সে
হাওয়া নেই পালে তবু যদি হাল ছাড়ে
বেচারা চাতক মনে মনে ভালোবাসে!
আর কতকাল আকাশের নিচে শীতে
ও মেঘ তোমার কাজ নেই বৃষ্টিতে
দু’এক পশলা না-হয় ঝরুক বিষ
কালঘুমে নিক দুনয়ন দশদিশ।

ঢাকা ।

রেজা রহমান রেজা রহমান Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.