ইন্দ্রাণী সরকার







আমার ইচ্ছের দশক 


১.
আমি মেঘা হতে চাই, 
ওই নীল আকাশের গায় |
২.
আমি দোদুল হয়ে ঝুলি 
তোর মনের ঝুলনায় |
৩.
আমি জ্যোতস্না হয়ে ফুটি 
ওই সুদূর নীলিমায় |
৪.
আমি পদ্ম-মধু লুটি 
তোর ভোমরা আঁখিছায় |
৫.
আমি নৌকা বেয়ে যাই 
তোর মনের যমুনায় |
৬.
আমি তারা হয়ে জ্বলি 
ওই সুদূর নীহারিকায় |
৭.
আমি বনপলাশীর মাঠে 
দেখি বন-হরিণী চায় |
৮.
আমি গোলাপ বনে গিয়ে 
মধুর গন্ধ মাখি গায় |
৯.
আমি শাল পিয়ালের বনে 
ছুটি অবুঝ দুটো পায় |
১০.
আমি ছন্দ নিয়ে মাতি 
যা তোকে মাতিয়ে যায়




টুকরো ছড়া


১.
তাল তলাতে থাকতো
যে এক দুষ্টু শাঁকচুন্নী |
যাকেই পেত ভয় দেখাতো
নাম ছিল তার মুন্নি ||
২.
শেওড়া গাছের পেত্নী ছিল
বসে গাছের 'পরে |
যখন আমি যাচ্ছিলাম
পরলো আমার ঘাড়ে |
ঝুপুত করে মুখ থুবড়ে
ডিগবাজি খাই মাঠে |
পেত্নী তাও ছাড়ে না রে
দাঁতে আমায় কাটে ||
৩.
আকাশ এলো ধরায় নেমে
আমার ঘরের পাশে |
কানটি ধরে আদর করি
চোখের জলেই ভাসে |||
৪.
জীয়ন কাঠি মরণ কাঠি
জেগে ওঠ চুপি চুপি |
রাজকন্যের অঘোর ঘুম
রাক্ষুসীদের কারচুপি ||
৫.
রুই কাতলা জোড়া কই
পড়ে গেল হৈ চৈ ....
মাসী এলো খাসি নিয়ে
খোকন সোনার বিয়ে ||
৬.
কচি কচি শাক পাতা
খেয়ে হলো পেট ব্যথা |
পেট ফুলে জয়ঢাক
বাপরে মারে বলে ডাক ||
৭.
বুনো হাঁস খায় ঘাস
খেয়ে করে হাঁসফাঁস |
হাট্টিমাটিম টিম
বুনো হাঁসের জোড়া ডিম ||
৮.
ঢাল নেই তরোয়াল নেই,
নিধিরাম সর্দার
ছোরা চাকু মেরে চলে
অবিরাম দেদ্দার .....
এক দুই তিন চার
পাঁচ জন পালোয়ান
ছোরা চাকু খেয়ে তারা
হয়ে যায় বলবান ||

ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on নভেম্বর ২৯, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.