শামীম পারভেজ









ভোরের ঐ শিশির ফোঁটায় 


নগ্ন দু'টো চরনখানা
সবুজ ঘাসে রাখলে পড়ে
সিক্ত করে শিশিরগুলো 
আদর যত্নে জড়িয়ে ধরে ।
শিশিরের ঐ ফোঁটায় ফোঁটায়
রবির আলো পড়ে সেথায়
নানা রং এর স্বপ্ন দেখায়
লেখালেখির ছন্দ শেখায় ।
দেখতে হলে শিশির মেলা
যেতে হবে ভোর বেলা
এতে আছে রং এর খেলা
দেখতে করোনা অবহেলা ।
ক্ষনিকের এই জীবনখানা
যদি একদিন বলে বিদায় 
দেখতে পাবে আমায় তুমি
ভোরের ঐ শিশির ফোঁটায় ।


ঢাকা ।


শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ২৯, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.