জিনাত জাহান খান






ভালোবেসে তোমাকে


পেয়ে তোমাকে অন্যসব
ভালোবাসা আমার গেছে ফুরিয়ে ,
আগুনের উত্সা তবু হোক তোমার বুক
পোড়াতে আমায় আগুনের ঝরনা
করাতে চিরে কালো রাত
এনেছি চাঁদ তীক্ষ্ন তারার নিবিড় ভিড়ে ।
ঢেউয়ের দোল সারাদিন রাত
জানালায় দেখো নীল আকাশ ঝরে
দস্যু হাওয়ার উচ্চস্বর
তপ্ত ঢেউয়ের মত্ত জোয়ার - জ্বরে ;
বাসনার তলোয়ার কাটে
উন্মত্ততা আর সর্বনাশ !



প্রনাম প্রিয়তম

ইচ্ছার শৃঙ্খল থেকে প্রেম চায় মুক্তি
স্মৃতির অফুরন্ত ভিড়ে ছায়া ঝলসে অন্ধকার
কল্পনার দীর্ঘ ছায়া ছিনিয়ে আনে অতীত
লুপ্ত জীবন হঠাত্‍ হারায় -
নাভিমূল যজ্ঞবেদী তলে আর
নীচে মৃত্যুর অবস্হান !
প্রেমদূত কানে কানে সংগোপনে
মন্ত্র জ'পে জানিয়ে গেল
প্রিয়তমের নাম ;
প্রনাম , প্রনাম ।


বরিশাল ।


জিনাত জাহান খান জিনাত জাহান খান Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

৩টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.