
সেই মুহূর্তের পর থেকে
(সুনীল গঙ্গোপাধ্যায় কে শ্রদ্ধাঞ্জলি )
আর কিছু বয়স কমছে ,
যথেষ্ট রোগে ভুগছে টানা চোখ দুটো
হাঁটুর সন্ধি গিটে মলম মাখিয়ে দিলেন এই
এবার বর্ষাহীন বঙ্গে তেমন বৃষ্টি খেলে নি
ছাতিম গাছ থেকে শিরশির বাতাস এগিয়ে চলছে দূরের
লাল মাটির দিকে , মৃদু ভেসে আসছে সাঁওতাল গাঁ থেকে
ডাকের বোল , আজ বোধহয় মহানবমী , শক্তি , দু'পেগ
হবে নাকি ?
কবি , এবার লেখেনি তেমন দেখে নব্য কবি'রা আহ্লাদী মেঘের মত
এ- প্রকাশনী - ও প্রকাশনী থেকে মিষ্টি নিয়ে ফিরছেন
কবি'র চোখে ভবিষ্যৎ
কতশত লেখা জমে আছে মনে ,
হাত চলতেই চাইছে না , অদ্ভুত মন খারাপে পেয়েছে কবি'কে
যারা লিখছেন - তারা কি গুছিয়ে লিখছেন !
নাহ! নাহ সন্দীপন
সামনের বছর থেকে আর ফাঁকি দেওয়া চলবে না
জব্বর কিছু লিখতে হবে ...
কলকাতা
,¸¸,ø¤º°`°๑۞๑
মৌমিতা মণ্ডল
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
ভালো লাগলো খুব...
উত্তরমুছুন