
তোমায় ছুঁয়ে বেঁচে থাকা
~~~~~~~~~~~~
যে মন সঞ্চয় করে গেছে অফুরন্ত ভালো লাগার উত্তাপ,
অক্ষরে অক্ষরে ভালোবাসার বিচ্ছুরিত ধ্বনি,
সেই মন মহা সন্ধিক্ষণে শীত
ঘুমে জড়িয়ে নিয়েছে অন্তরাত্মা।
নীরবেই ভোরের ফোটা ফুলের শিশিরে মিশে গেছে কান্না!
কবি, এ মন ভালোবাসতে শিখেছিল নীরার ভালোবাসার হাত
ধরে!
তোমার হাত ধরে তুলে এনেছি অজানা অতীতের চালচিত্র।
আজ কি বিলাপ করা মানায়? তুমিই বলো দিকশুন্যপুরের পথিক!
যখন নীল আকাশে ক্রুদ্ধ
ঢেউয়ের
দাপুটে ভঙ্গিমায় নক্ষত্র পতন হয়,তখন আমার
অস্থির দৃষ্টিতে হঠাৎ খুঁজে পাওয়া পথ ধরেই
বিবশ মন সঙ্গী হয় তোমার,
সুনীল আকাশে আরেকবার ছুঁয়ে দেখবো তোমায়
হয়তো এই আশায়।
কলকাতা
,¸¸,ø¤º°`°๑۞๑
মামনি দত্ত
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
বাহ...
উত্তরমুছুনধন্যবাদ পৃথা.....
উত্তরমুছুন