
গোধূলির বন্দিনী
~~~~~~~~~~~~~~~
একা সৈকতে মেশামেশি ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী
চুপচাপ সন্ধ্যে-ভোর শিশির মাখছি আমি
হাত বাড়িয়ে দিচ্ছি ডাক
নাহয় স্পর্শ আমার থাক
দিলাম তোকে আলোর স্তর বেজায় দামী
সূর্য্য এখন হ্যালোজেন ,
তখন নিওন সাইন
থাকব সাথে মানতে হবে
মনখারাপের আইন
ঝুপসি শরীর , ভেজা বালিয়াড়ি
চলছে শ্বাস , স্তব্ধ নাড়ি
কুসুম রঙের তুলোর চাদরে
তুমি-আমি'র খুনসুটি আদরে
শাখা-প্রশাখা ছড়িয়ে চলে খবরদারি
দুঃখ বীজে সুখের ফুল ফোটে দিনরাত
মনের বাগানে করেছে শুধুই প্রেম বাজিমাত
রোজনামচায় একই কাজ ক্যালেন্ডারে
আকাশ বুকে অর্ণবি আজ
বন্দী প্রেমের তিহার-এ
কলকাতা
♪♫•*¨*•.¸¸
পৃথা রায়চৌধুরী
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন